ABN BANGLA TV
১৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাজনীতির মাঠে মতপার্থক্য থাকলেও ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের মঞ্চে মিলেছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীকে ধারণ করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে একই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। ধর্ম প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই মিলনমেলায় স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে থাকা বিহারের সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজারের প্রধান সম্পাদক রকি বড়ুয়া।

 

স্থানীয়দের মতে, দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক দূরত্বের প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতের নেতাদের একই মঞ্চে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল উল্লেখযোগ্য ঘটনা। আয়োজকদের এই উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিবিবিলা শান্তি বিহারের সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়া।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর বিহার প্রাঙ্গণ

 

সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চীবর দানোৎসবের আনুষ্ঠানিকতা। প্রথম পর্বে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সুমিত্র মহাথেরো ও ভদন্ত রতনানন্দ মহাথেরো। ভোরের আলো ফুটতেই ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার সামগ্রী নিয়ে বিহারে সমবেত হন বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা।

 

দিনব্যাপী আয়োজনে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতাদর্শের মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ হয়ে ওঠে সম্প্রীতির মিলনস্থল।

 

ধর্মীয় সম্মানী ভাতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

 

প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেন, সকল ধর্ম মানুষের বিশ্বাসের জায়গাকে সুদৃঢ় করে। তাই সরকার সকল ধর্মের ধর্মগুরুদের সম্মানার্থে সম্মানী ভাতা চালু করেছে।

 

এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, শেখ মুজিব ২৫ মার্চ ভাঙা স্যুটকেস নিয়ে পালিয়েছিলেন। তাঁর উত্তরসূরিও সেই শিক্ষা পেয়েছেন। নেতাকর্মীদের ফেলে তাঁর মেয়েও পালিয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা এ দেশে আর আসতে পারবেন না, জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনগণের সরকার, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

 

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’

 

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী রকি বড়ুয়ার এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও শ্মশানের জন্য অনুদানের আশ্বাস দেন।

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা জামান বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে বলেই তাঁরা জনগণের কাছে ফিরে আসেন। ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শেখ হাসিনার মতো যেন কাউকে দেশ ছেড়ে পালিয়ে যেতে না হয়।

 

উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন এবং বিএনপির বৈদেশিক বিষয়ক উপকমিটি ও কেন্দ্রীয় বিএনপির গবেষণা ও মনিটরিং টিমের সদস্য ড. আমিরুল ইসলাম।

 

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বৌদ্ধ ধর্মীয় গুরু, বিহার পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের একই মঞ্চে উপস্থিতি লোহাগাড়ায় নতুন করে সম্প্রীতি ও সহাবস্থানের আলোচনা তৈরি করেছে। আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন রাজনৈতিক ও সামাজিক জীবনেও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০