ABN BANGLA TV
১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়নটির সর্বস্তরের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে ইতিমধ্যে আলোচনায় এসেছে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং কেঁওচিয়ার কৃতি সন্তান মো. আরমান হোসেনের নাম।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ জুন অনুষ্ঠিত কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে সাহসিকতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিএনপির দুর্দিন ও দুঃসময়ে যখন দলীয় প্রার্থী পাওয়া কঠিন হয়ে পড়েছিল, ঠিক সেই ক্রান্তিলগ্নেও রাজপথে দলের হাল ধরে রেখেছিলেন তিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে তার সক্রিয় ও আপসহীন ভূমিকা সবসময় তৃণমূল নেতাকর্মীদের উদ্দীপ্ত করেছে।

 

তারুণ্যের অহংকার, সফল ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিত্ব মো. আরমান হোসেন সুসময়ে ও দুর্সময়ে সবসময় কেঁওচিয়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে সেবা চালিয়ে গেছেন।

 

কেঁওচিয়া ইউনিয়নের সাধারণ এক বাসিন্দা বলেন, আরমান ভাই আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। ২০১৬ সালের দুঃসময়েও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে তার মতো সৎ, নির্ভীক ও পরীক্ষিত নেতার কোনো বিকল্প নেই। আমরা আগামীতে তাকেই আমাদের ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

 

স্থানীয় তৃণমূল নেতারা জানান দলের চরম ক্রান্তিলগ্নে রাজপথের হাল ধরে রেখেছিলেন মো. আরমান হোসেন। তিনি শুধু একজন নেতাই নন, বরং তৃণমূলের আস্থার ঠিকানা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেঁওচিয়া ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে এবং এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ে তার মতো ত্যাগী নেতার নেতৃত্ব সময়ের দাবি।

 

আসন্ন নির্বাচন ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মো. আরমান হোসেন বলেন, আমি সবসময় কেঁওচিয়ার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ২০১৬ সালের প্রতিকূল পরিস্থিতিতেও দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনীত করেছিল, আমি জনগণের অধিকার রক্ষায় রাজপথে ছিলাম, আজও আছি। দল ও জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। যদি এলাকাবাসী ও আমার তৃণমূলের ভাইয়েরা সুযোগ দেন, তবে কেঁওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০