ABN BANGLA TV
১২ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধি | মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, আমপারা, নূরানী কায়দাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পটিয়া আইডিয়াল হিফ্‌জ মাদ্রাসা হাজী সোলায়মান টাওয়ার, পটিয়া আবাসিক, সুচক্রদণ্ডী, ২নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম। মাদ্রাসার হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ হাজী নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ. কিউ. এম. মোসলেহ উদ্দিন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া আইডিয়াল হিফ্‌জ মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রশিদ। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, পবিত্র কোরআন শিক্ষার প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মনির আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কোরআন শরীফ, আমপারা ও নূরানী কায়দা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

 

তাঁরা আরও বলেন, সমাজের অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসারে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০