ABN BANGLA TV
৭ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক অধ্যায়। প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। আগামী ১৫ থেকে ২০ নভেম্বর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বসবে এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই আন্তর্জাতিক আসর।

ছয় দিনব্যাপী টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ক্রিকেটের পাশাপাশি এই আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের সক্ষমতা, প্রতিভা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এ প্রতিযোগিতার আয়োজন করছে। সংস্থাটি ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত। টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজনের কাজ শুরু করেছে আয়োজকরা।

আন্তর্জাতিক এ আসরের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং তাদের প্রতিভা ও সাফল্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

টুর্নামেন্টের এক্সক্লুসিভ গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

আয়োজকদের মতে, প্রতিযোগিতাটির উদ্দেশ্য শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া নয়। ক্রিকেটের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, সমতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজন তাই দেশের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ক্রীড়া-সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০