
চট্টগ্রামের পটিয়ায় কাদেরিয়া তাহসিনুল কোরআন সুন্নিয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিসি রোড সংলগ্ন আমির ভান্ডার, কালো গেটের পূর্ব ও উত্তর পাশে মোস্তফা টাওয়ারের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ আলাউদ্দিন আশরাফী। সঞ্চালনা করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আহমাদ আল-কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নেজামুদ্দিন চিশতী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ ও মোহাম্মদ দিদারুল আলম।
মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ মাওলানা মিনহাজুর ইসলাম ও হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম।
বক্তারা পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন