
উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও চিনকী আস্তানা ‘স্বজন সংসদ’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার, জোরারগঞ্জ থানার, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের উত্তরে সোনা পাহাড় নিবাসী মোঃ জাহাঙ্গীর আলম ৯ অক্টোবর (শুক্রবার) দিনগত রাত সোয়া ৯ টার দিকে চট্টগ্রাম শহরস্থ বেসরকারি চিকিৎসা কেন্দ্র ‘ম্যাক্স হাসপাতাল’ এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
ওই দিন (শুক্রবার) সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন