ABN BANGLA TV
৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই: নুরুল আমিন এমপি

দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই: নুরুল আমিন এমপি

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন কড়া ভাষায় বলেছেন- দেশটা আমাদের সবার, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি দেশ-গ্রামের উন্নয়ন করার জন্য।মানুষ আমাদের নির্বাচিত করেছে অপরাধ প্রবনতা দুর করে শান্তিতে বসবাস করার জন্য।

সুতরাং, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আমাদের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করা কঠোর হস্তে দমন করা হবে।

স্ব স্ব এলাকাকে মাদকমুক্ত সহ সকল ধরনের অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য দলমত নির্বীশেষে সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, যে কোনো অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং থাকতে পারে ও না।আর সেই জন্য বিএনপি’র কেউ হলে ও তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। এই জন্য প্রত্যেকে নিজ নিজ এলাকায় অপরাধীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করে যেতে হবে। প্রয়োজন মাফিক আমাদেরকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। মনে রাখতে হবে- বিএনপি’র চেয়ারম্যান ও দেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ‘ সবার আগে বাংলাদেশ’ শ্লোগান বুকে ধারণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে।মনে রাখতে হবে-দেশটা আমাদের সবার, দেশ টিকে থাকলে আমরা ও টিকে থাকতে পারবো। তিনি দলের সুনাম রক্ষার্থে দলীয় নেতা কর্মীদের অপরাধ প্রবনতার দিকে খেয়াল রেখে দেশ- এলাকা এবং মানুষের জন্য স্বচ্ছ মানসিকতায় কাজ করে যাওয়ার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

নুরুল আমিন এমপি বলেন, যে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে দলের কোনো নেতা কর্মীদেরকে ও ছাড় দেয়া হবেনা।

নুরুল আমিন এমপি ৩ অক্টোবর (শনিবার) বিকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৬ ইউনিয়ন এবং ২ পৌরসভার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের দায়িত্ববান নেতা সহ সাধারণ নেতা কর্মীদের নিয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০