ABN BANGLA TV
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত প্রথম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে বারদোনা এস.এম.এ. বারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই ফাইনাল খেলা দেখতে মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

বারদোনা এস.এম.এ. বারী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাস্টার জাফর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া ক্রীড়া পরিষদের সভাপতি দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রবাসীদের অর্থায়নে এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন ও ক্রীড়ামুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীদের এই মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়।”

উদ্বোধকের বক্তব্যে দিদারুল আলম বলেন, “স্থানীয় যুবকদের নিয়ে এমন একটি সুন্দর টুর্নামেন্ট আয়োজন করায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, বরং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাসুম ক্লথ স্টোর ও বসুন্ধরা টেক্সটাইলের স্বত্বাধিকারী আবদুস ছামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই গ্রামীণ জনপদে খেলাধুলার প্রসারে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বারদোনা মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের সভাপতি শাহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মাজার গেইট তরুণ একাদশ ও সাতকানিয়া ব্রাদার্স। দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াই ও রোমাঞ্চকর খেলা শেষে ট্রাইবেকারের মাধ্যমে মাজার গেইট তরুণ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় সাতকানিয়া ব্রাদার্স।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০