ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম)-এর স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু, সমাজচিন্তক ও মানবহিতৈষী পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মন্ত্রী সাচিং প্রু বলেন, “পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো ছিলেন ধর্ম, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মহৎ সাধক। পার্বত্য চট্টগ্রামের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর দীর্ঘদিনের নিরলস অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু তাঁর শোক বাণীতে আরও বলেন, “মৈত্রী, করুণা ও প্রজ্ঞার বাণীকে ধারণ করে পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দূরদর্শী উদ্যোগে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশন পরবর্তীতে অনাথালয়, আবাসিক উচ্চ বিদ্যালয়, পালি কলেজ, বিদর্শন ভাবনা কেন্দ্র, আইসিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে। এসব প্রতিষ্ঠান তাঁর মানবিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও সমাজকল্যাণের আদর্শের উজ্জ্বল স্মারক হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন যে, পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজসহ ধর্মীয়, সামাজিক ও মানবিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শান্তি, সম্প্রীতি, মানবসেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অনন্য অবদান পার্বত্য চট্টগ্রামের মানুষ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে এবং তাঁর মহান কর্ম, আদর্শ ও মানবকল্যাণের সাধনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পার্বত্য মন্ত্রী পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। বুদ্ধের করুণাময় বাণীর আলোকে পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর পরম শান্তি ও সদগতি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত শিষ্য, ভক্ত, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০