ABN BANGLA TV
১ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মন্ত্রী হিসেবে প্রথম বান্দরবান আগমন: ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সাচিং প্রু জেরি এমপিকে বরণ

মন্ত্রী হিসেবে প্রথম বান্দরবান আগমন: ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সাচিং প্রু জেরি এমপিকে বরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র জনাব সাচিং প্রু জেরি এমপি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার।

০১ সেপ্টেম্বর ২০২৬ ( মঙ্গলবার) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও উচ্চশিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং এ অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় তাঁর সফলতা কামনা করা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করে, মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরি এমপির নেতৃত্ব ও দিকনির্দেশনায় পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং এ অঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০