
সারা দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য নির্ধারিত ‘ঘ গ্রুপ’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর তরুণ কবি ও লেখক তনয়া ম্রো।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বাংলাদেশের টেকসই উন্নয়নে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে তনয়া ম্রো জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন।
তনয়া ম্রো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে লেখনীর মাধ্যমে নিজের ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও টেকসই অর্থনীতি এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যকে তুলে ধরতে পেরে গর্ববোধ করছি।
এই রাষ্ট্রীয় স্বীকৃতি আগামী দিনে ম্রো সংস্কৃতি ও টেকসই অর্থনীতি নিয়ে আরও গভীর গবেষণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তনয়া ম্রো।
মন্তব্য করুন