ABN BANGLA TV
২৪ আগস্ট ২০২৬, ১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যদের আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ: ২৪ই আগস্ট সোমবার সকালে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জেলার সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল রাখতে এবং পাহাড়ে সুশাসন ও শান্তি বজায় রাখার প্রত্যয়ে এই নতুন পরিষদ তাদের কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণের সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব বুঝে নেন।

এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত নেতৃত্ব পাহাড়ি অঞ্চলের সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোগত সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বান্দরবানের পিছিয়ে পড়া জনপদের জীবনমান উন্নয়নে বর্তমান পরিষদ সম্মিলিতভাবে কাজ করবে এবং প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় জনসাধারণের কল্যাণে দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয় এবং এলাকার সার্বিক অগ্রগতির জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য: এর আগে গত ২০ই আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন এই পরিষদে চেয়ারম্যানের পাশাপাশি আরও ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০