
আজ: ১৯ আগস্ট (বুধবার) বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বান্দরবান সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বান্দরবান সরকারি কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, “মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে বান্দরবান জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মন্তব্য করুন