ABN BANGLA TV
৬ আগস্ট ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানের প্রথম পাহাড়ি সন্তান হিসেবে ডিএমপির ওসি হলেন ক্যশৈনু মার্মা।

বান্দরবানের প্রথম পাহাড়ি সন্তান হিসেবে ডিএমপির ওসি হলেন ক্যশৈনু মার্মা।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের কৃতি সন্তান ক্যশৈনু মার্মা। পাহাড়ের গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন এলাকায় পুলিশের এই অতি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে প্রথম কোনো পাহাড়ি পুলিশ কর্মকর্তা হিসেবে আসীন হয়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। তার এই সাফল্যে পুরো বান্দরবান জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা।

পাহাড়ি কন্যা ও নৈস্বর্গিক সৌন্দর্যের জেলা বান্দরবানে জন্ম নেওয়া এবং অত্যন্ত মেধা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসা ক্যশৈনু মার্মার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র পার্বত্য অঞ্চলের জন্য এক অনন্য গৌরব ও সম্মানের বিষয়।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন আশা প্রকাশ করেছে, তার এই অর্জন পাহাড়ি তরুণ সমাজকে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে উদ্দীপ্ত করবে।

দায়িত্ব পাওয়ার পর ক্যশৈনু মার্মা দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি যেন তার কর্মক্ষেত্রে সর্বাত্মক সাফল্য অর্জন করতে পারেন এবং দেশ ও জাতির সেবা করে এই গৌরব অক্ষুণ্ণ রাখতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য: পেশাদারিত্ব, ধৈর্য ও সাহসিকতার সাথে রাজধানীতে বিভিন্ন জটিল পরিস্থিতি এবং উত্তেজিত জনতা বা ‘মব’ নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি ডিএমপি কমিশনারের কাছ থেকে বিশেষ স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সংকটময় মুহূর্তে তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা রয়েছে পুলিশ মহলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০