ABN BANGLA TV
২০ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে র‌্যাবের সফল অভিযান: ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

বান্দরবানে র‌্যাবের সফল অভিযান: ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে|

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আওতাধীন সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গত ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত ২০:১০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন বালাঘাটা এলাকার ঐতিহ্যবাহী স্বর্ণমন্দিরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে বান্দরবান সদর থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: থুই মং প্রু মারমা (৩৫), পিতা: মৃত ক্যাচিং মং মারমা, সাং- চেমী ডলুপাড়া (০১ নং ওয়ার্ড, কুহালং ইউনিয়ন), থানা- বান্দরবান সদর, জেলা- বান্দরবান|

র‍্যাব ১৫ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়: গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে| অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০