ABN BANGLA TV
১৬ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় ঠিকাদারের খামখেয়ালিপনায় সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ মাঝপথে বন্ধ: ৬ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।

লামায় ঠিকাদারের খামখেয়ালিপনায় সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ মাঝপথে বন্ধ: ৬ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।

 বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুমারী চাক কাটা সড়কের উন্নয়ন কাজ ও ব্রিজ নির্মাণে চরম অনিয়ম ও ধীরগতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে চলমান এই সড়কের কাজ অর্ধেক করার পর ঠিকাদার মেহেদী হাসান কাজ ফেলে রেখে চলে যাওয়ায় ৬টি গ্রামের হাজার হাজার বাসিন্দা এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক ও ব্রিজ সংস্কারের জন্য নতুন করে দরপত্র (টেন্ডার) হওয়ার পর ঠিকাদারের লোকজন কুমারী স্কুল পাড়া এলাকার পুরনো ও সচল ব্রিজটি ভেঙে ফেলে। অভিযোগ উঠেছে, পুরাতন ব্রিজটি ভেঙে তার রড, ইট ও অন্যান্য মূল্যবান সামগ্রী ঠিকাদার বিক্রি করে দিয়েছেন।

নতুন ব্রিজ নির্মাণ না করেই কাজ ফেলে রাখায় বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পাহাড়ি ঢল ও পানির তোড়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা নিজেদের উদ্যোগে কোনোমতে বাঁশ ও কাঠ দিয়ে একটি নড়বড়ে সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

এলাকাবাসীর প্রশ্ন কাজ যদি নাই করা হবে, তবে সচল পুরাতন ব্রিজটি ভেঙে ফেলার কী প্রয়োজন ছিল?

কাদায় বেহাল সড়ক, যাতায়াত বন্ধ

চলমান ম্যাকাডাম (খোয়া বিছানোর) কাজ মাঝপথে বন্ধ থাকায় এবং সাম্প্রতিক বর্ষায় সড়কটি এখন সম্পূর্ণ কাদামাটিতে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও নালা তৈরি হয়েছে। কোনো ধরনের যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের উপায়ও নেই।

সড়ক ও ব্রিজের এই জরাজীর্ণ অবস্থার কারণে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও তীব্র অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। ৬টি গ্রামের কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারছেন না, যার ফলে তারা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, ঠিকাদার মেহেদী হাসান কাজ অসমাপ্ত রেখে গায়েব হয়ে যাওয়ায় তারা বারবার যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। এই বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট এলজিইডি (LGED) কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, অতি দ্রুত এই জনগুরুত্বপূর্ণ কুমারী চাক কাটা সড়কের কাজ পুনরায় শুরু করে ব্রিজটি নির্মাণ করা হোক এবং জনভোগান্তি দূর করতে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

লামা উপজেলা প্রকৌশলী (LGED)আবু হানিফ জানান,বিষয় টি আমি জেনেছি ঠিকাদারের সাথে যোগাযোগ করা হচ্ছে, জনভোগান্তি দূর করতে দ্রুত পুনরায় কাজ শুরু করে ব্রিজ ও সড়ক নির্মাণ কাজ সম্পাদন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০