ABN BANGLA TV
১১ জুলাই ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা ভারী বর্ষণে পানির নিচে রোয়াংছড়ি অর্ধশতাধিক পরিবার জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্নতায় তীব্র মানবিক সংকট।

টানা ভারী বর্ষণে পানির নিচে রোয়াংছড়ি অর্ধশতাধিক পরিবার জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্নতায় তীব্র মানবিক সংকট।

রোয়াংছড়ি, বান্দরবান প্রতিনিধিঃ চিংনুমং মারমা।

টানা কয়েকদিনের অবিরাম ও ভয়াবহ ভারী বর্ষণ এবং তৎসংলগ্ন পাহাড়ি ঢলের তোড়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সামগ্রিক পরিস্থিতি চরম বিপর্যয়কর রূপ ধারণ করেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার সম্পূর্ণরূপ পানির নিচে তলিয়ে গেছে। গৃহহারা ও জলবন্দী এই বিপুলসংখ্যক মানুষ বর্তমানে চরম খাদ্য, পানীয় ও আশ্রয়ের সংকটে ভুগে সম্পূর্ণ মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে প্রাপ্ত তথ্যানুযায়ী, বন্যা ও পাহাড়ি ঢলের প্রলয়ঙ্কারী প্রভাবে উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বিস্তীর্ণ অঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষিখাতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গ্রামীণ সড়ক ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় উপদ্রুত এলাকায় সাধারণ যানচলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের সূত্রে জানা গেছে, ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের রোয়াংছড়ি নতুন পাড়া, জাদি পাড়া এবং তাইম্রং ছড়া পাড়া। এছাড়া ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া ও ৮নং ওয়ার্ডের বটতলি পাড়া এবং ২নং তারাছা ইউনিয়নের বেতছরাসহ ৪নং নোয়াপতং ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও আবাসিক ঘরবাড়ি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে।

দুর্ভোগের মাত্রা আরও তীব্রতর করে তুলেছে দীর্ঘস্থায়ী বিদ্যুৎহীনতা ও যোগাযোগ বিচ্ছিন্নতা। বিগত সাত দিন ধরে সমগ্র রোয়াংছড়ি উপজেলা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। একই সাথে রবি, এয়ারটেল, গ্রামীণফোন ও টেলিটকসহ সকল প্রকার সেলুলার নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়ায় বহির্বিশ্ব ও পার্শ্ববর্তী অঞ্চলের সাথে উপদ্রুত এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রাপ্তি চরমভাবে ব্যাহত হচ্ছে।

১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। তিনি সর্বসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উপদ্রুত এলাকার আর্তনাদ বাড়ছে। দুর্গত মানুষের তাৎক্ষণিক বাঁচার তাগিদে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই চরম মানবিক সংকটে বান্দরবান জেলা প্রশাসনসহ দেশের বিত্তবান ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে ক্ষতিগ্রস্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত ও জরুরি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০