ABN BANGLA TV
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাতকানিয়ায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ায় দুই পুরুষ সদস্যকে হাত, মুখ ও চোখ বেঁধে মারধর করা হয়। যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং চারটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক জাহেদুল ইসলামের পরিবারে এই ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় আটজনের একটি সশস্ত্র দল মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার প্রধান ফটক খুলে দলের বাকি সদস্যরাও ভেতরে ঢোকে।

ডাকাত দল প্রথমে বড় ছেলে রফিকুল ইসলামের কক্ষে ঢুকে তার হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। এ সময় তার স্ত্রী নুসরাত সুলতানা পিংকির প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ও রফিকুল ইসলামের ব্যবসার ৫৫ হাজার টাকা লুট করা হয়। এরপর মেজো ছেলে শহিদুল ইসলামের কক্ষে ঢুকে তাকেও একইভাবে বেঁধে ফেলা হয়। তার কাছ থেকে ব্যবসার ৯০ হাজার টাকা এবং স্ত্রী শাহীন আক্তারের প্রায় ২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

ফজরের নামাজের জন্য মসজিদমুখী স্থানীয় এক যুবক শাহ আলম পথে ডাকাতদের দেখে ফেলায় তাকেও জিম্মি করে ঘরের এক কোণে বসিয়ে রাখা হয়। যাওয়ার সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির উঠান থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা গেলেও একটির সন্ধান মেলেনি।

গৃহবধূ শাহীন আক্তার জানান, অস্ত্রধারীরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। সাংবাদিক জাহেদুল ইসলাম জানান, ঘটনার সময় তারা পাশের বাড়িতে থাকায় বিষয়টি বুঝতে পারেননি। তিনি দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিক জাহেদ বিষয়টি তাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০