ABN BANGLA TV
২০ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় বাঁশখালী পুলিশের হাতে গ্রেফতার।

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় বাঁশখালী পুলিশের হাতে গ্রেফতার।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী  প্রতিনিধি

 

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় বাঁশখালী্ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে নুরুল আলম মুজাহিদ নামের কথিত সাংবাদিক।
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ কথিত সাংবাদিক নুরুল আলম মুজাহিদ (৪২) গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার দাবি করলেও, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাঁশখালী প্রধানসড়কের পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন পুলিশের ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগী খালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায় জড়িত যে-ই হোক, সাংবাদিক বা জনপ্রতিনিধি—কেউ রেহাই পাবে না। এ অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, গ্রেফতারের সময় নুরুল আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন এবং একটি পরিচয়পত্রও প্রদর্শন করেন। তবে তদন্তে জানা যায়, তিনি সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ঘটনার পর বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০