ABN BANGLA TV
৩০ আগস্ট ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট~২৬ এর শিরোপা ঘরে তুলল কিংস অব বনরুপা

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট~২৬ এর শিরোপা ঘরে তুলল কিংস অব বনরুপা

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা ছড়িয়ে সফলভাবে শেষ হলো সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬। রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাবকে ৪–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কিংস অব বনরুপা।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শুরু থেকেই দুদলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। তবে শেষ পর্যন্ত দাপুটে প্রদর্শনী ও বড় গোলের ব্যবধান গড়ে তুলে শিরোপা নিশ্চিত করে কিংস অব বনরুপা। নির্ধারিত লড়াই শেষে রানার্সআপ ট্রফি সন্তুষ্ট থাকতে হয় জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাবকে। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন তুষার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

টুর্নামেন্টে ব্যক্তিগত ও দলীয় ক্যাটাগরিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়:
ম্যান অব দ্য ফাইনাল: জাফর ইকবাল (কিংস অব বনরুপা)
সেরা খেলোয়াড়: জাফর ইকবাল (কিংস অব বনরুপা)
সেরা গোলরক্ষক: সৈকত (কিংস অব বনরুপা)
সেরা গোলদাতা: মং শৈ (৫ নম্বর ওয়ার্ড)
সুশৃঙ্খল দল: শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব

গত ২১ আগস্ট বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। টানা ১০ দিনের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন সম্প্রদায়ের একাধিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বান্দরবানের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তোলা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা পাহাড়ের যুবসমাজে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুসংহত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০