ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় কমিটির বৈধতা দিতে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ 

লামায় কমিটির বৈধতা দিতে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামা উপজেলার “লামা রিকশা চালক সমবায় সমিতি লিঃ”রেজিস্ট্রেশন নং: ০৪ বা/বান-এর বৈধতা প্রদানের নামে মোটা অঙ্কের ঘুষ দাবি এবং সাধারণ সদস্যদের সঞ্চয়ের টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সমবায় কর্মকর্তা এবং সমিতি কেন্দ্রিক একটি চক্রের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রশাসনিক দফতরে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী নেতারা।

সংবাদ সম্মেলনে ঘুষ দাবির অভিযোগে রবিবার(২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তারা অভিযোগে বলেন,নির্বাচিত কমিটিকে প্রশাসনিক বৈধতা দেওয়ার বিনিময়ে লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা মোটা অঙ্কের উৎকোচ দাবি করছেন। ঘুষের টাকা না দেওয়ায় আইনানুগভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে এবং কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

জাল রসিদে চাঁদা ও অর্থ আত্মসাৎ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সমবায় কর্মকর্তা বরাবর জমা দেওয়ার অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির সভাপতি মোঃ বাদশা মিয়া, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল উদ্দিন (পিতা: সাইফুল ইসলাম, কলেজ গেইট এলাকা),সদস্য মাইনুদ্দিন, হাবিল মিয়া এবং মোঃ সুরুজ মিয়া পরস্পর যোগসাজশে বেআইনিভাবে বিকল্প রসিদ বই ছাপিয়ে ভুয়া রসিদের মাধ্যমে সাধারণ রিকশাচালকদের কাছ থেকে প্রতিদিন ১০/- টাকা করে চাঁদা ও সঞ্চয় আদায় করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়,সংগৃহীত এই বিপুল অর্থ সমিতির ব্যাংক হিসাবে জমা না করে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের মধ্যে আত্মসাৎ করছেন এবং সাধারণ সদস্যদের কোনো আর্থিক হিসাব প্রদান করছেন না।

সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা ক্ষমতার অপব্যবহার করে সমিতির কোষাধ্যক্ষ মোঃ সাখাওয়াত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেনকে পদের বৈধতা দেওয়ার নামে মোটা অংকের টাকা দাবী করছেন। নেতৃবৃন্দ আরও জানান, উপজেলা সমবায় কর্মকর্তা দীর্ঘদিন ধরে তাদের সমিতি পরিচালনায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হয়রানি করে আসছেন। অবৈধভাবে মোটা অংকের অর্থ দাবী করায় সমিতি পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে উপজলো সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদার দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। রিকশাচালকরা অনতিবিলম্বে দুর্নীতিবাজদের হাত থেকে সমিতি রক্ষা করতে বর্তমান বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা অভিযোগ অস্বীকার করে বলেন আমার টাকা দাবি করার বিষয়টি সত্য নয় । তাদের মধ্যে বিরোধ সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি। বর্তমান কমিটি এজিএম এর মাধ্যমে পরিচালনা পরিষদ সংস্কার করেছে। অভিযোগের বিষয়ে আমার তদন্ত রিপোর্ট এখনো দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০