ABN BANGLA TV
১২ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লামায় আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস :আবু কাউছার নামের এক যুবক আটক”।

লামায় আইনজীবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস :আবু কাউছার নামের এক যুবক আটক।

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির এক সদস্যের নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে মানহানি করার অভিযোগে আবু কাউছার (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ সকালে লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে ম্যাজিস্ট্রেট জামিন না মনজুর করে জেলে পাঠিয়ে দেন অভিযোগ সূত্রে আরো জানা যায়, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শওকত ওসমানের দায়ের করা ফৌজদারি অভিযোগের (সিআর মামলা) প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার আসামী আবু কাউছার লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কলিঙ্গা বিল এলাকার আবুল কালামের ছেলে।

মামলার আরজি থেকে জানা যায়, একটি জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আইনজীবী শওকত ওসমান সার্ভেয়ারের মাধ্যমে প্রতিবেদন জমা দেন। এতে আসামী আবু কাউছার ক্ষিপ্ত হয়ে গত ২ মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Abu Kaucher” থেকে ওই আইনজীবীর ছবি ব্যবহার করে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি আইনজীবীকে “হাঁদারাম” সম্বোধন করে ৫ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অপবাদ দেন। এমনকি স্ট্যাটাসের শেষে মামলা করার জন্য উসকানিও দেন।পরবর্তীতে ৪ মে বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে আসামীকে উক্ত পোস্টের কারণ জিজ্ঞাসা করলে তিনি আবারও আইনজীবীকে “১০ টাকার উকিল” বলে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে আইনজীবী শওকত ওসমান দণ্ডবিধির ৫০০ এবং ৫০৬ (২) ধারায় মানহানি ও হুমকির অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় মামলা দায়ের করেন। মামলার পর আসামীকে আইনের আওতায় আনা হয়েছে।

ভুক্তভোগী আইনজীবী শওকত ওসমান জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এবং তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই মিথ্যা অপবাদের সুষ্ঠু বিচার পেতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে কারো মানহানি করা দণ্ডনীয় অপরাধ। এই আটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাবে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০