ABN BANGLA TV
৪ নভেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

রোয়াংছড়ি প্রতিনিধি: চিংনু মং মারমা।

বান্দরবানের রোয়াংছড়িতে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দেখা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর২৫ ) সকাল ৮টা থেকে প্রথম পর্বে শুরু হয়ে সারাদিন ব্যাপী খায়াম্রং পাড়া ও রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহারে পৃথক পৃথকভাবে নিজ নিজ বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কঠিন চীবরদানোৎসব উদযাপিত হয়। নানাবিদ দানীয় বস্তু অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা সারি বদ্ধভাবে পিন্ডাচরণ করেন। এসময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ বিভিন্ন শ্রেণি পেশার দায়ক দায়িকাদের পিন্ডদান সহ বিভিন্ন ফলমূল দানীয় বস্তুগুলো সকল বৌদ্ধ ভিক্ষুগণকে দান করেন।
দ্বিতীয় পর্বে দুপুর ২টায় দায়ক দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ধর্মীয় আলোচনা সভা কার্যক্রম আরম্ভ করা হয়। এতে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারে অধ্যক্ষ ও পার্বত‍্য ভিক্ষু পরিষদের সভাপতি উ: পঞঞানাইন্দা মহাথেরো মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামুড়া বিহারের অধ‍্যক্ষ ও বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উ. সোমা মহাথের। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস‍্য কেএসমং মারমা, বান্দরবান পার্বত্য রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমাসহ আরো অনেকে। এছাড়া হাজারো ধর্ম প্রাণ নর-নারীসহ শিশুর কিশোর ও কিশোরী এবং যুব ও যবতীরা অংশগ্রহণ করেন। ধর্মসভার শেষে সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও সমাবেত প্রার্থনা, ফানুস উত্তোলন, ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বিহারের এই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০