ABN BANGLA TV
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

‎মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

‎ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবীর সাথে রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রুহিয়া থানা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি মিলাদুন নবী রুহিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকের বিস্তার রোধ, চোরাচালান বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ওসি মিলাদুন নবী বলেন, পুলিশ এবং সাংবাদিক সমাজ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এলাকার মাদক, অপরাধ ও যেকোনো অনিয়ম দূর করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। রুহিয়া থানাকে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম বলেন, রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে সর্বদা সহযোগিতার আশ্বাস দিচ্ছি। অপরাধমুক্ত সমাজ গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাল হোসেন আকাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবাগত ওসির নেতৃত্বে রুহিয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে। তথ্য প্রদান ও গঠনমূলক লেখনীর মাধ্যমে পুলিশ প্রশাসনকে সবরকম সমর্থন জোগাবে প্রেসক্লাব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফারাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক সাদেক ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহাজাদ ইসলাম এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আহসান হাবিব মাস্টারসহ সংগঠনের অন্যান্য গণমাধ্যমকর্মী ও থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার যৌথ প্রত্যয়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০