ABN BANGLA TV
৯ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। একইসঙ্গে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঘুরে দাঁড়ানোর সহায়তার জন্য নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। জানা যায়, সোমবার দুপুরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়। এ সময় দোকানগুলোর সামনের অতিরিক্ত টিনশেড ও ছাউনি অপসারণ করা হয়। ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান শেষে উপজেলার পক্ষ থেকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পাঁচটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ঘুরে দাঁড়ানোর সহায়তার জন্য তিন হাজার টাকার নগদ চেক এবং এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) (অ.দা. রুহিয়া) আবু শোয়েব খান উপস্থিত ছিলেন। অভিযান ও সহায়তা প্রদান প্রসঙ্গে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন বলেন, জনসাধারণের চলাচলের পথ সুগম করা এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।সরকারের পক্ষ থেকে এই অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সামান্য সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা হলেও সাহায্য করবে। ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০