ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর জাসেদ নিহত

রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর জাসেদ নিহত

মোঃ ওসমান গনি চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাসেদুল ইসলাম (১৭) নামে বাঁশখালীর এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে । আহতদের মধ্যে হামিম নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিহত জাসেদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ বাগমারা ছমেয়ার বাপের বাড়ির মুফিজুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮ টার দিকে জাসেদুল ইসলাম সহ আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। রাত আনুমানিক দুইটার দিকে তারা রামু থানা এলাকার সামনে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাঁদের একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় জাসেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হামিমের অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। দুর্ঘটনাটি সম্ভবত হাইওয়ে সড়কে ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার খবর বাঁশখালীতে পৌঁছালে জাসেদুলের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।আজ রবিবার বিকাল ৫ টায় জাসেদুল ইসলামের পারিবারিক কবরস্থানে তার দাফন-কাপন সম্পন্ন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০