ABN BANGLA TV
৭ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ 

মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী সাচিং প্রু’র নিকট ‘ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স’-এর নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা তাঁর যোগদানপত্র জমা দেন। মন্ত্রী সাচিং প্রু সাদরে উক্ত যোগদানপত্র গ্রহণ করেন এবং নতুন চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ০৪ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনের (স্মারক নং- ২৯.০০.০০০০.২২৩.০১৮.০৫.১৭ (অংশ-১)-৬৪৩) মাধ্যমে খাগড়াছড়ি সদরের কল্যাণপুর এলাকার বাসিন্দা সুখময় চাকমার পুত্র স্বপন কুমার চাকমাকে উক্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত এই টাস্কফোর্সের পদে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করার পাশাপাশি ওই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি। তিনি উল্লেখ করেন, টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল রাখতে ও সচল রাখার লক্ষ্যেই সরকার দ্রুততম সময়ে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করেছে।

স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণকালে এক দ্বিপাক্ষিক আলোচনায় পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী-বাঙালি সকল মানুষের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় ই-লার্নিং ও দূরশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে পাহাড়ি এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও জাতীয় মূলধারার সমকক্ষ করার প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

উক্ত যোগদানপত্র গ্রহণ ও সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০