ABN BANGLA TV
৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু জেরি 

বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: সাচিং প্রু জেরি

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক দুর্দশা লাঘবে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। সরকারের মূল লক্ষ্যই হলো ‘সবার আগে স্বাবলম্বী পরিবার এবং সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলা।

আজ রোববার (৮ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬-এর আলোচনা সভা, চেক বিতরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নিজের পারিবারিক ঐতিহ্য স্মরণ করে মন্ত্রী বলেন, ১৯৬৭ সালে তাঁর স্বর্গীয় পিতা অংশুই প্রু বান্দরবানে প্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন, যার সদস্য সংখ্যা ছিল প্রায় ৯ হাজার। বর্তমানে সেই সমবায় ধাপে ধাপে বেড়ে ৫০ হাজারে উন্নীত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক বিপ্লবের রূপরেখা তুলে ধরে মন্ত্রী জানান, স্থায়ী অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নিত্যনতুন আয়ের উৎস তৈری নিয়ে কাজ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ২৬টি উপজেলায় মাটির গুণাগুণ গবেষণা করে কফি, কাজুবাদাম, রামবুটান, মাশরুম, চুইঝাল ও লটকন চাষের ব্যাপক সম্ভাবনা দেখা গেছে। বিশেষ করে রুমা ও থানচিকে কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে তিনি জানান, চাষিদের পানির সমস্যা মেটাতে রুমায় ৫ হাজার লিটার পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া লাভজনক প্রকল্প হিসেবে বিদেশে রপ্তানিযোগ্য লাল মাশরুম, দেশি মুরগি, গাড়ল এবং মসলা জাতীয় ফসল (আদা, হলুদ, জিরা) চাষে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে দক্ষ উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী সমবায় বিভাগকে সার্বজনীন প্রকল্প গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন। তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় “করবো সমবায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বৈষম্যহীন ও সম্প্রীতির বান্দরবান গড়ার ডাক দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার চারটি সমবায় সমিতিকে মোট ৯ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণের চেক হস্তান্তর করা হয় এবং বিশেষ অবদানের জন্য পাঁচটি সমবায় সংস্থাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাইমং, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা।

এদিকে, বিকেলের এক অনুষ্ঠানে মন্ত্রী শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ড থেকে প্রয়াত ১৯ জন শ্রমিকের পরিবারের মাঝে নগদ অনুদান বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০