
“শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাইং” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (০২ এপ্রিল) বিকালে বান্দরবানে ঐতিহ্যবাহী রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি এবং সভাপতিত্বে করেন চ নু মং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, ক্রীড়ার মাধ্যমে
বান্দরবানের যুব সমাজকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোন বিকল্প নেই। এসময় তিনি সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনা করার জন্য আহবান জানান।
এবারের টুর্ণামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে আর চূড়ান্ত খেলায় রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল বনাম প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতা ম্যাচ হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে রাজার মাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছাসিত। খেলায় প্লাসিড পালস কালাঘাটা ক্রিকেট দল ক্লাবের ৫ উইকেট এ ৯৬ রান করে ও রোয়াংছড়ি বিজয় পাড়া ক্রিকেট দল ৫ উইকেট এ ১২৫ রান করে বিজয়ী হয়।
মন্তব্য করুন