
অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও চেকপোস্ট পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
জেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং নির্মূল এবং সম্মানিত জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার অংশ হিসেবে এই বিশেষ পরিদর্শন পরিচালনা করা হয়। পরিদর্শনের সময় পুলিশ সুপার জেলার সদর থানাধীন বিভিন্ন চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) জনাব তাসলিম হুসাইন, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাসুদ পারভেজসহ বান্দরবান জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং সাধারণ মানুষের পূর্ণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বান্দরবান জেলা পুলিশ নিয়মিতভাবে এ ধরনের তদারকি ও অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা বিধানের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন