ABN BANGLA TV
৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামায় ছাত্রদল নেতা রেজাউল করিম মুন্নার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বান্দরবানের লামায় ছাত্রদল নেতা রেজাউল করিম মুন্নার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

বৃহ: (৩ সেপ্টেম্বর) বিকেলে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলিস্তান বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন, তরুণ ছাত্রনেতা মাসুম ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল উদ্দিন, সমাজসেবক মিজান, পল্লী চিকিৎসক মন্নান, হেফাজন, শেখ মোহাম্মদ ওবাইদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা রাজনৈতিক নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩১ আগস্ট বিকেলে বাড়ি থেকে গুলিস্তান বাজারে আসার পথে বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গুলিস্তান বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রেজাউল করিম মুন্নার ওপর হামলা চালানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্য এলাকা থেকে লোকজন এনে হয়রানি ও হামলা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন বলেন, রেজাউল করিম মুন্নার ওপর প্রতিহিংসামূলকভাবে হত্যাচেষ্টার ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০