ABN BANGLA TV
২৭ আগস্ট ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন।

বাঁশখালী কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় গুনাগরী খাসমহলস্থ এ রহমান মার্কেট এবং রামদাস মুন্সি হাট হাজী রমিজ মার্কেটে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে ডিলার মোজাহের আহমদ বলেন, স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর প্রত্যেক কার্ডধারীকে স্ব-শরীরে উপস্থিত থেকে কার্ড প্রতি ৩০ কেজি চাউল বুঝে নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, প্রাণি-সম্পদ সহকারী কর্মকর্তা ডাক্তার অর্জুন চক্রবর্তী, ইউপির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী লুটু, নুরুল ইসলাম (পেচু), মোহাম্মদ ফরিদ ও মহিলা মেম্বার রিনা আকতার বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সহ খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.সেলিম হেলালী জানান, মঙ্গলবার সকাল ১০ টা থেকে কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার বিতরণ কার্যক্রম তাদারকি করছেন। বৃহস্পতিবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০