ABN BANGLA TV
১৯ আগস্ট ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীর পুকুরিয়ায় পুরুষশূন্য বাড়িতে অসহায় মহিলাদের উপর আক্রমণ ও বসতঘর ভাঙচুরসহ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ।

বাঁশখালীর পুকুরিয়ায় পুরুষশূন্য বাড়িতে অসহায় মহিলাদের উপর আক্রমণ ও বসতঘর ভাঙচুরসহ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি ক্রয়কে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও বসতভিটায় থাকা ফলজ-বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
গত ১৭ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়ার কূল মজিদীয়া কমপ্লেক্সের পাশে আমির হোসাইন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে পূর্বের বসতঘর বিলীন হয়ে যাওয়ার পর প্রায় ২৮ বছর আগে পরিবারটি ওই স্থানে বসবাস শুরু করে। পরবর্তীতে তারা বসতঘরের পাশের একটি জায়গা ক্রয় করেন। জায়গা ক্রয়কে কেন্দ্র করে ঐদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিতভাবে তাদের বসতভিটায় প্রবেশ করে বসতঘর ভাঙচুর করে এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।
এসময় ভুক্তভোগী আমির হোসেনের পুত্রবধূ নাজমা আক্তার বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়। তিনি অভিযোগ করে বলেন, “হঠাৎ হৈচৈ শুনে ঘর থেকে বের হতেই দেখি ৭০-৮০ জন লোক দা কিরিচ নিয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। আমি বাঁধা দিতে গেলে আমার ওড়না ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ আদালত বা প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু এভাবে বসতঘর ভাঙচুর ও গাছ কেটে ফেলা কেবল একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবেশ ও প্রকৃতিকেও হুমকির মুখে ফেলছে।
ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন এবং বাঁশখালী থানায় নালিশী অভিযোগ দায়ের করেছেন। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০