ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীতে পাহাড় কেটে ইটভাটার মাটি সংগ্রহ: মোবাইল কোর্টের অভিযান, ট্রাক জব্দ”।

বাঁশখালীতে পাহাড় কেটে ইটভাটার মাটি সংগ্রহ: মোবাইল কোর্টের অভিযান, ট্রাক জব্দ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি (চূড়ামনি) এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে এএসসি ও জেবিএম ব্রিক ফিল্ড এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ কাজে জড়িত হিসেবে দুইজনের নাম উঠে আসে। তারা হলেন— মেসার্স জামাল ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স (জেবিএম)-এর স্বত্বাধিকারী জামাল হোসেন এবং আবদুস ছোবান চৌধুরী ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স (এএসসি)-এর স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন চৌধুরী।

তদন্তে জানা যায়, তাদের নিযুক্ত শ্রমিকরা এক্সক্যাভেটরের মাধ্যমে পাহাড় কেটে ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি সংগ্রহ করছিলেন। সরেজমিনে দেখা যায়, শুধু পাহাড়ই নয়, ইট তৈরির জন্য কৃষিজমির উর্বর টপসয়েলও কেটে নেওয়া হচ্ছে। এছাড়া ইট পোড়ানোর জ্বালানি হিসেবে পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছের কাঠ ব্যবহার করা হচ্ছিল।

অভিযান চলাকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করে বাঁশখালী থানার জিম্মায় দেওয়া হয়। তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। ফলে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭ ধারার আওতায় তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০