ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ও ১ জনকে দুই বছরের কারাদন্ড।

পিরোজপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ও ১ জনকে দুই বছরের কারাদন্ড।

 

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ও একজনকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মো: মজিবুর রহমান এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন বাকী আসামীরা পলাতক রয়েছেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, এজাজ শরীফ(২৭), আক্কাস শরীফ(৫২), সাফায়েত শরীফ(৫২), শেফালী বেগম(৪৫), হেপী বেগম(২৮), লিমা বেগম(২০) এবং দুই বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী এমরান(২৮)। আসামীরা সবাই সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেড় ধরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফ (৫৫) আসামীদের বাড়ির পাশ থেকে আসার সময়ে ওৎ পেতে থাকা আসামীরা একত্রিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্বক আহত করে। আবুল কালাম শরীফকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবয় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাকিম শরীফ পরের দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর মো: ওয়ালিদ হাসান বাবু জানান, সদর উপজেলার ঝনঝনিয়া এলাকার এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবৎজীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রমকারাদন্ড দেন এবং এক জনকে ২ বছরের কারাদন্ড ২ হাজার টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেন। ১১ জন আসামীদের মধ্যে দুই আসামী শিশু হওয়ায় তাদের শিশু আদালতে পাঠানো হয় এবং একজনকে বেকসুল খালাস দেয়া হয়। একজন আসামী মৃত্যুবরণ করেন। দির্ঘদিন ধরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায় প্রদানের সময়ে দুই আসামী সাফায়েত শরীফ ও হেপী বেগম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০