
চট্টগ্রামের পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, আমপারা, নূরানী কায়দাসহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পটিয়া আইডিয়াল হিফ্জ মাদ্রাসা হাজী সোলায়মান টাওয়ার, পটিয়া আবাসিক, সুচক্রদণ্ডী, ২নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম। মাদ্রাসার হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ হাজী নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ. কিউ. এম. মোসলেহ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া আইডিয়াল হিফ্জ মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রশিদ। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন শিক্ষার প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মনির আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কোরআন শরীফ, আমপারা ও নূরানী কায়দা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
তাঁরা আরও বলেন, সমাজের অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দ্বীনি শিক্ষার প্রসারে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন