ABN BANGLA TV
৭ অক্টোবর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দোয়ারাবাজারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তকরণ এবং সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অ.দা.)শাহ মোঃ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।

সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তাদের অবহেলা না করে শিক্ষা, স্বাস্থ্য ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া গেলে তারা সমাজের বোঝা না হয়ে গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তিসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সহজে পৌঁছায়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে এস আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন।

এছাড়া দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়াসহ স্থানীয় সাংবাদিক, যুব উন্নয়ন কর্মকর্তা এবং সমাজসেবা দপ্তরের অন্যান্য প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানের শেষভাগে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, সঠিক পুনর্বাসন এবং সামাজিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০