
শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আসাননগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম নুরু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরকার কুতুব উদ্দিন আহাম্মোদ, জেলা বিএনপি সদস্য আমিনুল ইসলাম আমিন, রুহিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান রিপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার এবং ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। সভায় বক্তারা তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। একই সাথে আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন