ABN BANGLA TV
৩০ অক্টোবর ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টোকিওর মতো ঢাকা গড়তে চান তারেক রহমান, চাইলেন প্রবাসীদের সহযোগিতা

টোকিওর মতো ঢাকা গড়তে চান তারেক রহমান, চাইলেন প্রবাসীদের সহযোগিতা

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারা দেশে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেশের পরিবেশ উন্নয়ন ও সরকারের সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না। কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় যত্রতত্র বর্জ্য পড়ে থাকার চিত্র চোখে পড়ে। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। কারণ, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

 

তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। মানুষের স্বাভাবিক চলাচলে যেন আবর্জনা বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

পরিবেশের সামগ্রিক উন্নয়নে বায়ুদূষণ কমানো এবং দেশব্যাপী বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। দূষিত বাতাসের কারণে মানুষ যেন অসুস্থ না হয়, সে জন্য পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

 

তারেক রহমান বলেন, ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করা সম্ভব হলে তা দেশের জন্য একটি বড় ধরনের সংস্কার হিসেবে বিবেচিত হবে।

 

সরকারের সংস্কার কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো খেটে খাওয়া মানুষ ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল পান বলে জানান প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, রাজনৈতিক সংস্কারসহ সরকারের সামগ্রিক কার্যক্রমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন।

 

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে আমাদের সমর্থন দিন, যাতে সেগুলো বাস্তবায়ন করা যায়।’

 

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শিশুশিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

অনুষ্ঠান শেষে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে একটি আলোকচিত্র উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০