
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বোমাং সার্কেল, বান্দরবানের রাজপরিবারের সদস্যরা।
গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বোমাং সার্কেল ও বান্দরবানের রাজপরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, তার সহধর্মিণী মম চিং, রাজপরিবারের সদস্য সাশৈ প্রু, বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা এবং রাজপরিবারের অন্যান্য সদস্য।
এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন