ABN BANGLA TV
৯ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম এ ইসহাক: শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়

ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম এ ইসহাক: শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয়

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে জনাব এম এ ইসহাক পুনরায় নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও স্নিগ্ধ ফুলেল শুভেচ্ছা।

দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে বিদ্যালয় পরিচালনা ও সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন তিনি। তাঁর হাত ধরে প্রতিষ্ঠানটি অবকাঠামোগত ও শিক্ষাগত মানোন্নয়নে ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।

পুনরায় নির্বাচিত হওয়ার পর অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে জনাব এম এ ইসহাক বলেন, বিদ্যালয়ের প্রতি এলাকাবাসীর এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেয়। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান নিশ্চিতকরণ ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে আমি আমার সার্বিক চেষ্টা অব্যাহত রাখব।

এদিকে তাঁর এই পুনর্নির্বাচনে উল্লাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ। স্থানীয় অভিভাবক আরিফ বলেন, জনাব এম এ ইসহাক সাহেবের মতো একজন নিবেদিতপ্রাণ ও সমাজসেবী মানুষকে আমরা পুনরায় সভাপতি হিসেবে পেয়ে আনন্দিত ও গর্বিত। অতীতে তিনি যেভাবে বিদ্যালয়টিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন, আমাদের বিশ্বাস ভবিষ্যতেও তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে।

নতুন মেয়াদে তাঁর গতিশীল নেতৃত্বে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় শিক্ষা ও সংস্কৃতিতে চট্টগ্রাম অঞ্চলে আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগী মহল ও সচেতন নাগরিকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০