ABN BANGLA TV
৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুর শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার আটক ২।

চাঁদপুর শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার আটক ২।

 

মো. জসিম উদ্দিনঃ

চাঁদপুর শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২ টায় বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাক ড্রাইভার রুবেল হোসেনের শিশু সন্তান তাসনূহা বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দল তল্লাশি করে এবং জাল দিয়ে শিশু তাসনূহাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১২ টায় বাড়ির লোকজন পুকুরে বস্তাবন্দি শিশুর মরদেহ দেখতে পেয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচী সাথী আক্তার কে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ রয়েছে, পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে অভিযান চালিয়ে শিশুটিকে পাওয়া যায়নি। শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা চাচী কে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০