ABN BANGLA TV
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও শান্তির বার্তা নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্র ও শান্তির বার্তা নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে সফল অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফর সম্পন্ন করে ঢাকায় ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। এছাড়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। গত ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর তিনি ব্যস্ত সময় পার করেন। গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ও জনগণের স্বার্থের পক্ষে বাংলায় ঐতিহাসিক ভাষণ দেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি রক্ষা, বহুপাক্ষিকতার গুরুত্ব, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, ফিলিস্তিন ইস্যু এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোরালো আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ এখন পুনরায় গণতন্ত্রের পথে হাঁটছে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ও সমাজ মেরামতে তাঁর সরকার Recovery, Restoration এবং Reconstruction অর্থাৎ 3-R কৌশল বাস্তবায়ন করছে।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে এসব বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানা গেছে। এছাড়া তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেন।

সংবাদ বিশেষ দ্রষ্টব্য: প্রধানমন্ত্রীর এই সফল সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০