ABN BANGLA TV
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুরআনের আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দিলেন অতিথিরা

কুরআনের আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দিলেন অতিথিরা

প্রতিনিধি: মুহাম্মদ আকতার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত আল-আকসা ইন্টারন্যাশনাল সুন্নিয়া হেফজখানা ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান মনির আহমদ ফাউন্ডেশন। গত ২ সেপ্টেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন উদ্বোধক এবং হুজুর মঈন কাদেরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন রোটারিয়ান এস এম আজিজ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রাশেদুল ইসলাম।

প্রধান অতিথি নুরুল কবির বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামিক মূল্যবোধ ও সহিহ কোরআন শিক্ষায় গড়ে তোলা সময়ের দাবি। তিনি মনির আহমদ ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দেন।

রোটারিয়ান এস এম আজিজ বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের উৎস। শৈশব থেকেই কোরআনের শিক্ষা শিশুদের আদর্শ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধক এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও দ্বীনি কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা সারিবদ্ধভাবে খুদে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০