ABN BANGLA TV
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: নূরুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিইটিসি (UPETC), সাতকানিয়ার ইন্সট্রাক্টর বিএম আশিক বিন আজাদ। এতে আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারুকুল ইসলাম।

সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও সীমা দাশ এর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু ইউসুফ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধা তালিকার শীর্ষে থাকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষাই হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যতের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠদানের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে এই ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০