ABN BANGLA TV
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“এম.পি সা চিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার”।

এম.পি সা চিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার।

মো.আরিফ,বান্দরবান প্রতিনিধি;

বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী বলেন, সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানা কমিটি প্রতিনিধি মো.আব্দুল্লাহ আল নোমান, বান্দরবান হিল রানার প্রতিনিধি মো.আরিফ, বান্দরবান হিল রানার কমিটি সদস্য অভিজিৎ বড়ুয়া, হৃদয় বড়ুয়া, ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ক্রীড়ার মান ধরে রাখতে নিয়মিত ম্যারাথন অনুশীলন এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতেও ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন।

বান্দরবান হিল রানার কমিটির নেতৃবৃন্দ ক্রীড়া উন্নয়নে ভবিষ্যতে আরও বড় পরিসরে বান্দরবান হিল ম্যারাথন সিজন ৩ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা  বান্দরবান জেলা তরুণ সমাজকে সুস্থ রাখতে নিয়মিত দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য ক্রীড়া আয়োজন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মতসভা শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০