
বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে বান্দরবান হিল রানার কমিটির পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে সংসদ সদস্য রাজপুত্র সা চিং প্রু জেরী বলেন, সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানা কমিটি প্রতিনিধি মো.আব্দুল্লাহ আল নোমান, বান্দরবান হিল রানার প্রতিনিধি মো.আরিফ, বান্দরবান হিল রানার কমিটি সদস্য অভিজিৎ বড়ুয়া, হৃদয় বড়ুয়া, ইকবালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ক্রীড়ার মান ধরে রাখতে নিয়মিত ম্যারাথন অনুশীলন এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতেও ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন।
বান্দরবান হিল রানার কমিটির নেতৃবৃন্দ ক্রীড়া উন্নয়নে ভবিষ্যতে আরও বড় পরিসরে বান্দরবান হিল ম্যারাথন সিজন ৩ কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বান্দরবান জেলা তরুণ সমাজকে সুস্থ রাখতে নিয়মিত দৌড় প্রতিযোগিতা ও অন্যান্য ক্রীড়া আয়োজন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মতসভা শেষ হয়।