ABN BANGLA TV
৭ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দেশের বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিল: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দেশের বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিল: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

নিজস্ব প্রতিবেদক বান্দরবান

১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি এদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। দেশের চরম রাজনৈতিক ক্রান্তিলগ্নে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। মন্ত্রী সাচিং প্রু আরও বলেন, এই সিপাহী-জনতার বিপ্লব ও সংহতির মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু, এমপি।

শনিবার (৭ নভেম্বর, ২০২৬) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবান থেকে চিম্বুক পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সড়কে পরিচালিত স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৭ই নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং সরকারি ছুটি নির্ধারণ করেছেন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করেছিল এবং তৎকালীন প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমানকে দেশের শাসনভার গ্রহণের আহ্বান জানিয়েছিল।

দিবসটির মূল চেতনাকে ধারণ করে পার্বত্য অঞ্চলের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি জানান, চিম্বুক রেঞ্জের দু’পাশে পাহাড়ি ম্রো জনগোষ্ঠীর বসবাস। অতীতে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাচিং প্রু’র পিতা যৌথভাবে ‘ম্রো কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা এবং প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানের অংশ হিসেবেই আজকের এই দিনটিতে বান্দরবান-চিম্বুক সড়কের বিশাল এলাকায় এই অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি।

এদিনের পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় ম্রো সম্প্রদায়সহ প্রায় সহস্রাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সপ্তাহের শনিবার ছুটি ও ছুটির আমেজকে কাজে লাগিয়ে এত বিশাল জনগোষ্ঠীর একসাথে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়াকে একটি অনন্য সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী সাচিং প্রু।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জোর দিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে পারলে পর্যটকদের পদচারণা বৃদ্ধি পাবে, যা স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। একইসাথে এ ধরনের সামাজিক উদ্যোগ সমতল ও পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০