ABN BANGLA TV
১০ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

সেনা হত্যা মামলায় চার আসামি পাঁচ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ আদেশ দেন।

কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন বিচারক।

আদালতে সোপর্দ করা আসামিরা হলেন মোহাম্মদ (৪২), হানিফ (৪০), মো. শফিউল্লাহ (৩২), মো. হাসান (২০), মো. আরোয (১৯) ও ওমর ফারুক (১৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছয়জনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, সেনা সদস্য তিতাস শেখ নিহতের ঘটনায় গত সোমবার (৯ নভেম্বর) সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। তিন মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬৮ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ নভেম্বর হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন সেনা সদস্য তিতাস শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই অভিযানে পাহাড়ের বন্দিশালা থেকে ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অভিযানে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০