
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তৃতীয় লিঙ্গের নেত্রী মৌসুমী হিজড়াকে বিভিন্ন অপকর্মের মূলহোতা ও মাদক সম্রাজ্ঞী আখ্যা দিয়ে বনের জায়গা থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়ার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের পাশে হলুদিয়া ও উদ্দুরিক্যা পাড়ার সচেতন নাগরিকবৃন্দের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস ছফুর, মো. জাহেদ, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা আক্তার, সৈয়দ হোসেন, জামাল উদ্দিন, হাসিনা আক্তার, রোকেয়া বেগম, উম্মে মর্জিনা আক্তার ও লায়লা আক্তার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মৌসুমী হিজড়া মিথ্যা তথ্য দিয়ে ওই এলাকার ভোটার হয়েছেন। তাদের দাবি, এলাকায় তিনি দীর্ঘদিন ধরে সুদের কারবারের সঙ্গে জড়িত। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এ ছাড়া সম্প্রতি একজনের কাছ থেকে কিছু জমি কিনে সড়ক ও জনপথ বিভাগের জমিসহ এর অধিক জায়গা দখল করে নেওয়ার অভিযোগ করেন তারা এছাড়া এলাকায় প্রকাশ্যে নানা ধরনের অশোভন ও আপত্তিকর কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা অবিলম্বে সরকারি ও বনের জায়গা দখলমুক্ত করা এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
মন্তব্য করুন